নিখোঁজ নুরমোহাম্মদের সন্ধান চায় পরিবার ‎

Date: 2025-11-24
news-banner


‎রতন বাবু ষ্টাফ রিপোর্টার


‎রাজধানীর ঢাকা পল্লবী থানাধীন সেকশন- ১১, ব্লক-বি, লাইন- ৪ রোড- ১২ বাসা- ৪ এর নিচ থেকে  মোঃ নুরমোহাম্মদ নামের ৬৩ বছরে একজন ব্যক্তি একটি মিশুক (ব্যাটারিচালিত) সহ হারিয়ে গেছে। তার উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি, গায়ের রং কালো, মুখমন্ডল গোলাকার ও চুল সাদা কালো আর মূখে দাড়ি আছে। হারানোর সময় পরনে হলুদ রংয়ের জ্যাকেট ছিলো।


‎পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ২২/১১/২০২৫ সকাল আনুমানিক ৭:৩০ মিনিটে বাসার নিচ থেকে একটি মিশুক গাড়ী গ্যারেজ থেকে নিয়ে ভাড়া চালানোর উদ্দেশ্যে বাহির হয়ে আর বাসায় ফিরে আসে নাই। যাওয়ার সময় তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৮৮৯২১০৮১২ সাথে ছিলো। সম্ভাব্য সকল জায়গায় খোঁজা-খুজি করেও তাকে পাওয়া যায়নি।

‎এ বিষয়ে নিখোঁজ নুরমোহাম্মদের ছেলে কালাম (১৯) গত ২৩/১১/২৫ তারিখে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্বর - ১৭৯৬। কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ব্যক্তির সন্ধান জেনে থাকলে তার ছেলের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। ছেলে কামাল মোবাইল নম্বর - ০১৭৪৯৫৬২৩২৬ অথবা মিশুক মালিক ০১৮৪৫-০১৬৫২৪

Leave Your Comments