বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের

Date: 2025-11-24
news-banner

বাংলাদেশের সঙ্গে সম্ভাবনাময় ভবিষ্যৎ ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাঁচ দেশের রাষ্ট্রদূত। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর এক সেশনে তারা এ মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া, কসভো, জার্মানি, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতরা। তারা জানান, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াতে চায় তাদের দেশ।

যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার জেওমস গোল্ডম্যান বলেন, বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাজ্য, পাশাপাশি জলবায়ু সহনশীল পরিস্থিতি তৈরিতেও সহায়তা অব্যাহত থাকবে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশকে সমর্থন করবে সিউল

কসভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা জানান, ছোট দেশ হলেও বাংলাদেশে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে কসভো

জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেন, আস্থার সম্পর্ক বজায় রেখে উন্নয়ন ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোই তাদের লক্ষ্য

এদিকে, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল বলেন, শিক্ষা, জলবায়ু ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে অস্ট্রেলিয়া ইতিবাচক ভূমিকা রাখবে

Leave Your Comments