রূপগঞ্জে অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণ নিতে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

Date: 2025-11-24
news-banner

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অবৈধ গরুর হাটের নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়। 

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।  জানা গেছে, পূর্বাচলের শিমুলিয়া এলাকায় অনুমোদনহীন এই হাটটি গত কয়েকমাস আগে স্থায়ীভাবে বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। পরে গত কয়েক সপ্তাহ যাবৎ সেখানে প্রভাব খাটিয়ে হাট বসাচ্ছেন জসিম উদ্দিন নামে একজন। 

আজ হাট চলাকালে মামুন নামে অন্য এক ব্যক্তি লোকজন নিয়ে হাটের নিয়ন্ত্রণ নিতে আসেন। এ নিয়ে দুই পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহাসিন, রিপন, সবুজসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।  পরবর্তীতে, তাদের রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে হাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

Leave Your Comments