নির্বাচনে কমনওয়েলথের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

Date: 2025-11-24
news-banner

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বোটচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এ সমর্থন চান।


বৈঠকে আসন্ন নির্বাচন প্রক্রিয়ায় গভীর আগ্রহ দেখানোর জন্য প্রধান উপদেষ্টা কমনওয়েলথ মহাসচিবকে ধন্যবাদ জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।


বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন শার্লি বোটচও। তিনি জানান, নির্বাচনের আগে একাধিক পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কমনওয়েলথ।


বৈঠকে যুব উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগ, সামাজিক ব্যবসা সম্প্রসারণ এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য কমাতে ‘থ্রি-জিরো ভিশন’ বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

Leave Your Comments