মেহেরপুরে অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ১

মেহেরপুরের গাংনীতে একটি ওয়ান শুটার পিস্তলসহ মনিরুজ্জামান নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত মনিরুজ্জামান মনি গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের বাসিন্দা।

রোববার (২৩ নভেম্বর) দিবাগত মধ্য রাতে অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে আটক করা হয়।

পরে তার ঘরের ছাদ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনীর গাংনী ক্যাম্প।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পশ্চিম মালসাদহ এলাকার মনিরুজ্জামানের বাড়িতে অস্ত্র আছে— এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অনুসন্ধান শেষে তার বাড়ির ছাদের ওপর থেকে ১টি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়। সেইসাথে মনিরুজ্জামান মনিকে আটক করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ গাংনী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় তাকে।