বন্দরে প্রতিবন্ধী যুবক রাহাত ২৪ দিন ধরে নিখোঁজ

Date: 2025-11-24
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:


বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা, তালতলা বাস্ট্যান্ড সংলগ্ন এলাকার রাহাত (১৮) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক ২৪ দিন যাবত নিখোঁজ রয়েছে। দিনমজুর পরিবারের সন্তান রাহাতকে খুঁজে না পেয়ে পরিবার উদ্বিগ্ন। রাহাত তার নাম-ঠিকানা বলতে পারে।

গত ৩০ অক্টোবর থেকে বাসা থেকে নিখোঁজ রাহাতের সন্ধান না পাওয়া গেলে পরিবার বন্দর থানায় নিখোঁজ জিডি করেছেন। রাহাতকে খুঁজে পেলে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবার অনুরোধ জানিয়েছে: ০১৬৯০২৩৬৫০৬ এবং ০১৮৮১৫৫৫৩৪২।

Leave Your Comments