মমিন উল্লাহ ডেভিডের মৃত্যু বার্ষিকীতে বদরুল আলম শ্যামলের শোক

Date: 2025-11-24
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি :


প্রয়াত জননেতা মমিন উল্লাহ ডেভিডের ২৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বদরুল আলম শ্যামল।

​রবিবার (২৩ নভেম্বর) গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে বদরুল আলম শ্যামল বলেন, "শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ত মমিন উল্লাহ ডেভিড ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির আইকন। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা আমাদের সর্বদা অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের মানুষ হতবিহ্বল হয়ে পড়েছিল। আজ ২১ বছর পর আমরা তাঁর শূন্যতা গভীরভাবে অনুভব করছি।"

​তিনি আরও বলেন, "আজকে ডেভিড ভাই বেঁচে থাকলে নারায়ণগঞ্জের রাজনৈতিক অবস্থা হয়তো এতটা ছন্নছাড়া থাকতো না। বিএনপির রাজনীতি হতো আরও বেশি কর্মীবান্ধব। আমরা তাঁর মৃত্যু বার্ষিকীতে জানাই সশ্রদ্ধ সালাম।"

​প্রয়াত মমিন উল্লাহ ডেভিডের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বদরুল আলম শ্যামলের নেতৃত্বে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফেস্টুন লাগানো হয়।

​নারায়ণগঞ্জ থানা যুগ্ম আহবায়ক বদরুল আলম শ্যামলের পাশাপাশি শ্রদ্ধাভরে ডেভিডকে স্মরণ করেন থানা ও ১১ নং ওয়ার্ডের দায়িত্বশীল নেতা-কর্মীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোঃ পাপ্পু, লিখন সরকার, সাইদ খন্দকার, মোঃ রমজান, মনির হোসেন,মোঃ রামিম, মোঃ শাকিল এবং স্থানীয় নেতৃবৃন্দ।।

Leave Your Comments