ডা. মনীষা এবার বরিশাল-৫ এ সংসদ প্রার্থী

Date: 2025-11-24
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:

বরিশাল-৫ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. মনীষা চক্রবর্ত্তী। ব্যাটারিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলারের বৈধতা আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় সাধারণ মানুষের কাছে তিনি ‘টেসলা নেত্রী’ হিসেবে সুপরিচিত।

২০১৮ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়াই করে রাজনীতির মাঠে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর থ্রি-হুইলার চালকদের অধিকার রক্ষায় বিভিন্ন আন্দোলন, করোনাকালে সাধারণ মানুষের পাশে থাকা এবং নগরের সমসাময়িক নানা ইস্যুতে সরব ভূমিকার কারণে জনপ্রিয়তা অর্জন করেন।

প্রার্থী হওয়ার বিষয়ে ডা. মনীষা বলেন, আমি ও আমার পরিবার সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সবসময় আছি। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তবে বরিশালের উন্নয়ন ও শ্রমজীবী মানুষের কল্যাণেই কাজ করব।

এ আসনে তার প্রার্থিতা বাম ধারার সমর্থকদের পাশাপাশি টেসলা চালক ও সাধারণ শ্রমজীবী মানুষের ভোট ব্যাংকে বড় পরিবর্তন আনতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।


বরিশাল সদর উপজেলার দশটি ইউনিয়ন ও সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত বরিশাল-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৬৭৯ জন। এই আসনে ইতোমধ্যে প্রার্থীতা ঘোষণা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফয়জুল করিম চরমোনাই, জামায়াতে ইসলামীর মোয়াজ্জেম হোসেন হেলাল ও এনসিপির লিপু।

মূলধারার রাজনৈতিক শক্তির মুখোমুখি বাম ধারার এই প্রার্থী ভোটের মাঠে কী ভূমিকা রাখবেন — তা এখন দেখার অপেক্ষা

Leave Your Comments