বৃহস্পতিবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

Date: 2025-11-24
news-banner

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।


আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।


সোমবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের মতবিনিময়ের নিজস্ব ফোরাম, যেখানে নীতি-নির্ধারণী নানা সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave Your Comments