বন্ধুত্ব ও ভালবাসার সিক্ত মেহেরপুর সফর

সহ যোদ্ধা বন্ধুরা 
কলমে মো: আবু জাফর( লাল।) 

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

গিয়েছিলাম মেহেরপুরে 
সে তো অ-নেক দূরে। 
যায় কি  যাওয়া সহজে? 
যেতে হয় অ -নেক ঘুরে। 

চলার পথে বন্ধুরা সব সাথে 
কষ্ট হলেও দুঃখ পাইনি তাতে। 
বন্ধুরা সব গুণীজন 
কষ্ট থাকে কতক্ষণ? 

হাসির ঠাট্টা রসের গল্প 
যানবাহনে যতক্ষণ। 
এমনি করে -
কখন জানি পৌছে গেছি মেহেরপুরে 
বন্ধুরা সব দাঁড়িয়ে আছে রাস্তা ঘিরে। 

ভালোবাসায় সিক্ত মোরা 
মনের দুয়ার উজাড় করে দিল ওরা। 
আথীয়তার কর্ম ক্ষেত্রে ওরা হলো সবার সেরা।
নানান রকম ফলফলালী মিষ্টি মিঠাই 
অন্তর থেকে হাত দিয়ে তাই প্লেট ছিলো  ভরা। 

ফিরছি যখন আপন নীড়ে 
দাঁড়িয়ে আছে বন্ধুরা সব -
বিদায় দিতে চোখ ভরা সব উষ্ণ নীরে।
চেয়ে -চেয়ে দেখছি, আর চোখের জলে ভাসছি।
হাত নাড়ে তাই জানিয়ে দিলাম 
মন খারাপ নয় -ক 'দিন পরে আসছি।।