বরিশাল ব্যুরোঃ
ঝালকাঠীর নব যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঝালকাঠি জেলা বিএনপি নেতৃবৃন্দ। রবিবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন এবং সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন নবাগত জেলা প্রশাসকের মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সার্বিক কর্মকাণ্ড আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে জেলার সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন বিএনপি নেতারা।
এসময় উপস্থিত ছিলেন—
ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ নাসিমুল হাসান, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক এস.এম. এজাজ হাসান, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু,
নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জুলফিকার বিশ্বাস, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান চপল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের প্রমুখ।