আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় ইউনিয়নের রাজাপুর এলাকায় নদী ভাঙনের কারণে একমাত্র সড়ক নদীতে বিলীন হয়ে গেছে। এতে বরিশাল, গোপালগঞ্জ ও খুলনা জেলার লক্ষ লক্ষ মানুষের চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, উজিরপুর উপজেলার হারতা থেকে সাতলা পর্যন্ত পিচঢালা সড়কটি হঠাৎ নদীর পানির কবলে পড়ে বিলীন হয়ে গেছে। স্থানীয় কৃষক ও মৎস্য চাষিরা জানিয়েছেন, পুরো সড়ক ভেঙে গেলে শত কোটি টাকার ধান ও মাছের ক্ষতি হতে পারে।
অভিযোগ করেছেন, প্রশাসনের সহায়তা না মিললে জনগণের দুর্ভোগ বেড়ে যাবে। তারা দ্রুত উদ্ধার ও সংস্কারের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।