এবার মিয়ানমারে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

Date: 2025-11-23
news-banner

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভূমিকম্পের আতঙ্ক দিনদিন বাড়ছে। গত শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর পরদিন একই স্থানে হালকা ‘আফটার শক’ অনুভূত হয়। এর ঠিক পরেই নতুন করে ভূমিকম্প আঘাত হানল প্রতিবেশী মিয়ানমারে।

রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, আন্দামান সাগরে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে হওয়ায় কম্পনটি তুলনামূলক বেশি অনুভূত হয়।

এই ভূমিকম্পের প্রভাব মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডেও হালকা অনুভূত হয়েছে। এক সপ্তাহের মধ্যে অঞ্চলে এটি দ্বিতীয় বড় ভূকম্পন, যা ভূতাত্ত্বিক সক্রিয়তা বাড়ার আশঙ্কায় জনমনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পে অন্তত ১০ জন প্রাণ হারান। এর প্রভাব অনুভূত হয় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা-হাওড়াসহ বিভিন্ন এলাকায়।

Leave Your Comments