জায়গা সংক্রান্ত বিরোধে মারামারি মামলার এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

Date: 2025-11-23
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত মারামারি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন বন্দর থানার বাগদোবাড়িয়া এলাকার নূরুল ইসলাম মিয়ার ছেলে আব্দুল মতিন (৫৫) এবং তার ছেলে সোহরাব (২৮)।

পুলিশ জানায়, শুক্রবার (২১ নভেম্বর) রাতে বাগদোবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের দু জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (২২ নভেম্বর) দুপুরে বন্দর থানায় দায়ের করা ২৭(১১)২৫ নম্বর মামলার আওতায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি ওই বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটলে মামলার বাদী পক্ষ বন্দর থানায় অভিযোগ দায়ের করে। মামলার এজাহারে মতিন ও সোহরাবকে প্রধান অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়।

আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

Leave Your Comments