নূর আলম,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধিঃ “কর্মসংস্থান ও ভোটাধিকারের দাবিতে জেগে উঠো তারুণ্য”এ শ্লোগানকে ধারণ করে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ যুব ইউনিয়নের দশম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) দুপুর ২টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট চিকিৎসক জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর,যুব ইউনিয়ন নেত্রকোণা জেলা কমিটির সভাপতি জয় কুমার দে পুলক,সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম।
এছাড়া আরও বক্তব্য রাখেন,কেন্দ্রীয় যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন,
উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান,উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন,উপজেলা কৃষক সমিতির সভাপতি আব্দুল মালেক সরকার,এবং উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হানসহ অন্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান আলী সরকার, এবং সভাপতিত্ব করেন উপজেলা যুব ইউনিয়নের সভাপতি মোঃ নজরুল ইসলাম।
দিনব্যাপী এই সম্মেলনে তরুণদের অধিকার, কর্মসংস্থান, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। উপজেলা ও জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে।