মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে ৭ আওয়ামী লীগের নেতার দল থেকে পদত্যাগ 

Date: 2025-11-22
news-banner

মুকসুদপুর প্রতিনিধিঃ

 গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে ৭ আওয়ামী লীগ নেতার দলীয় পদত্যাগ করেছে। শনিবার (২২ নভেম্বর) বিকালে ননীক্ষীর ইউনিয়নে রায় বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, ১৬ নং ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ড সভাপতি বিমল চন্দ্র বালা, সহ-সভাপতি সাধন হলদার, দীনেশ বালা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিত্য বাড়ৈ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিধান সিংহ, মহিলা সম্পাদিকা রেভা রাণী রায়, ও কার্যকরী সদস্য দয়ানিধি।

 সকলের পক্ষে বক্তব্য পাঠ করেন সভাপতি বিমল চন্দ্র বালা বলেন, এই মর্মে উপস্থিত সাংবাদিকদের জানাইতেছি যে, আমরা আওয়ামী লীগ এর স্ব স্ব পদ থেকে আজ হইতে স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবি থেকে পদত্যাগ করছি।

 আমরা সকলে জানাইতেছি যে, আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের আর কোন সম্পর্ক নেই এবং আগামীতেও থাকবে না। আমরা দেশ ও জাতির কল্যানে কাজ করে যাব।

Leave Your Comments