বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার সমর্থনে মোটর শোভাযাত্রা প্রতীক ধরে সমর্থন চান মাহমুদুন্নবী তালুকদার

Date: 2025-11-22
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ


বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও জেলা শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তাঁর নেতৃত্বে শনিবার সকালে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় বাকেরগঞ্জ জে.এস.ইউ. মডেল হাই স্কুলের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার সাধারণ মানুষ ও সমর্থকরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার নায়েবে আমির ড. মাহফুজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা শাখার আমির অধ্যাপক ফিরোজ আলম।
এছাড়া শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জামায়াতের বিশিষ্ট নেতৃবৃন্দ, শিল্পপতি আনোয়ার হোসেন সিকদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

গণসংযোগ শেষে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন,
“জনগণের দোয়া ও সমর্থন নিয়ে ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠা করা আমাদের অঙ্গীকার।”

Leave Your Comments