বন্দর থানা যুবদল নেতা হুমায়ুন আহম্মেদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ

Date: 2025-11-22
news-banner

বন্দর থানা বিএনপির উদ্যোগে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচিতে বন্দর থানা যুবদল নেতা হুমায়ুন আহম্মেদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন নেতাকর্মীরা।


শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বন্দর স্কুল গুদারা ঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। শতাধিক কর্মী-সমর্থক নিয়ে মিছিলটি বন্দর বেবি স্ট্যান্ড হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণ কর্মসূচিতে যোগ দেয়।


কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সাংগঠনিক সম্পাদক সজিব আহমেদ, মহানগর যুবদলের সাবেক শিক্ষা সম্পাদক পনির হোসেন, যুবদল নেতা মো. আরিফ, রোমান, মো. রহিম, মো. ফালান, রাজিব মোল্লা, টিকলু, রাসেলসহ আরও অনেকে।


মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল বলে জানা গেছে।

Leave Your Comments