ঝালকাঠিতে জাতীয় প্রতিনিধি সম্মেলন: দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা একত্রিত

Date: 2025-11-22
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ

 ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিলের শেষ দিনে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া জাতীয় প্রতিনিধি সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনটি বিকেল পর্যন্ত চলবে।

নেছারাবাদে এই প্রথমবার দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত এই সম্মেলনকে স্থানীয় বিশ্লেষকরা ‘গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে দরবার শরীফে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের আমির হজরত মাওলানা খলিলুর রহমান (নেছারাবাদী হুজুর)। এতে উপস্থিত রয়েছেন—জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, খেলাফত মজলিসের আমির মাওলানা আবুল বাছিত আজাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপ বাংলাদেশ আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রাসেল।

আয়োজকরা জানিয়েছেন, রোববার (২৩ নভেম্বর) ফজরের পর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সব কার্যক্রম শেষ হবে।

Leave Your Comments