নারায়ণগঞ্জে আজহারুল ইসলাম মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে বিএনপির মশাল মিছিল

Date: 2025-11-22
news-banner

নারায়ণগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে দলীয় নেতাকর্মীরা মশাল মিছিল করেছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে কাঁচপুর এলাকায় সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানা বিএনপি এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলের আয়োজন করেন। মিছিলে অংশগ্রহণকারীরা মান্নানের বিতর্কিত মন্তব্যের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে তার প্রার্থীতা বাতিলের দাবি জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানানো হয়, দলের ক্ষতি রোধে মান্নানের প্রার্থীতা বাতিল করে অন্য সুশিক্ষিত ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক।

Leave Your Comments