গোবিন্দর পরকীয়া নিয়ে যা বললেন স্ত্রী

Date: 2025-11-21
news-banner

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা সম্প্রতি সংবাদ শিরোনামে আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বিশেষ করে গোবিন্দের ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জন এবং পারিবারিক সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল ও সমালোচনা বাড়ছে।


সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা স্বীকার করেছেন, তার দাম্পত্য জীবনের সময় তাকে শোনা গিয়েছে যে গোবিন্দের অন্য একজন অর্ধবয়স্ক নায়িকার সঙ্গে সম্পর্ক রয়েছে। এই খবর তাদের দাম্পত্য জীবনের জন্য এক পর্যায়ে বিপদের সৃষ্টি করেছিল এবং একসময় সম্পর্ক বিবাহবিচ্ছেদের মুখে পৌঁছিয়েছিল।


সুনীতা আহুজা বলেন, সম্প্রতি এক পডকাস্টে অভিনেত্রী টুইঙ্কেল খান্না ও কাজল শারীরিক প্রতারণা মানসিক প্রতারণার চেয়ে কম ক্ষতিকর—এমন মন্তব্য করেছিলেন। কিন্তু তিনি এতে একমত নন। তাঁর বক্তব্য, “আপনি কাউকে ভালোবাসেন, তারপর তার সঙ্গে প্রতারণা করবেন—এ কেমন কথা! আমি আবেগপ্রবণ মানুষ।


 গোবিন্দকে আমি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসব। আমার সঙ্গে যে কেউ প্রতারণা করলে আমি কষ্ট পাব। সে আমার সন্তান হোক বা গোবিন্দ—মানুষের মনে কষ্ট দেওয়া উচিত নয়।”


তিনি আরও যোগ করেন, বিবাহিত জীবনে অন্যের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা মোটেও গ্রহণযোগ্য নয়। সুনীতা মনে করেন, এমন কাজ কখনোই ঠিক নয় এবং আমাদের বাবা-মা এমন শিক্ষা দিয়েছেন না। তার কথায়, “সম্পর্কে সততা ও বিশ্বাস অটুট রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর শারীরিক প্রতারণা কখনোও ক্ষমাযোগ্য নয়।”


সুনীতার এই বক্তব্য থেকে স্পষ্ট যে, তিনি দাম্পত্য জীবনের প্রতি নিষ্ঠাবান এবং স্বামীর প্রতি তাঁর ভালোবাসা এখনও অটুট। তবে ব্যক্তিগত জীবনের এসব বিষয় প্রকাশ্যে আসায় সামাজিক মাধ্যমে তা নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Leave Your Comments