ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে এখন আর আগের মতো পর্দায় নিয়মিত দেখা যায় না। তবে সামাজিক মাধ্যমে তার উপস্থিতি এখনও বেশ শক্তিশালী। ব্যক্তিগত জীবন, একাধিক সম্পর্ক ও বিয়ে নিয়ে সবসময় সংবাদের শিরোনামে থাকেন তিনি। প্রায়ই নিজের নানান মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন, আবার কখনো নতুন সাজ-পোশাকে এসে নিজের স্টাইল ও ব্যক্তিত্ব প্রদর্শন করেন। এভাবে তিনি ভক্তদের মাঝে নতুন গুঞ্জন তৈরি করে চলেছেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও পরীমনির ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছে। ভিডিওতে দেখা যায়, পরীমনি এক যুবকের হাত ধরে একটি সিঁড়ি বেয়ে নামছেন এবং তারপর একটি সুন্দর কাঠের সেতুতে হাঁটছেন। তারা হাঁটতে হাঁটতে কথাবার্তা বলছেন, যা থেকে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। ভিডিওতে যুবকের পরিচয় স্পষ্টভাবে জানানো হয়নি, তবে অনুমান করা হচ্ছে তার নাম ‘শাওন’।
ভিডিওতে পরীমনি বলে উঠেছেন, “আমাদের ফ্রেন্ডশিপ হচ্ছে প্রায় এক যুগ। এক যুগের বেশি সময় ধরে কখনো আমাদের ঝগড়া লাগেনি। তো এবার চিন্তা কর, এই প্রথম ট্যুর, আমাদের বিদেশ ট্যুর একসঙ্গে, না? এবার আমি ঝগড়া করবই।” কথাগুলো থেকে বোঝা যায়, তাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে বন্ধুত্বের স্তরে থাকলেও, এবার এটি আরও ঘনিষ্ঠ পর্যায়ে প্রবেশ করছে।
এছাড়া ভিডিওতে খুনসুটি ও হাসিমুখের মুহূর্তের মাঝে দেখা যায়, যুবকের হাতে একটি লাল রঙের হার্ট-শেপের তালা। ভালোবাসার প্রতীক হিসেবে অনেক যুগল এই ধরনের তালা ঝুলিয়ে দেন। এই তালায় সাদা রঙে লেখা আছে ‘পরী’ ও ‘শাওন’। পরীমনি ও শাওন একসাথে সেই তালা অসংখ্য তালার মধ্যে ঝুলিয়ে ভালোবাসার বন্ধন চিরস্থায়ী করেছেন।
ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন—“আমি কোনো ঝগড়া করিনি ভাই। ও আজকে নিজে নিজেই সেন্টু খাইছে।” এই ক্যাপশন থেকে বোঝা যায়, এটি নিছক মজার মুহূর্ত নয়, বরং তাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।
সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশ হওয়ার পর নেটিজেনরা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে শুরু করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই শাওন কি শুধু পরীমনির ঘনিষ্ঠ বন্ধু, নাকি তার নতুন প্রেমিক? ভিডিওটি দেখে অনুমান করা যাচ্ছে যে, পরীমনি ও শাওনের সম্পর্ক শুধু বন্ধুত্বের স্তরে সীমাবদ্ধ নেই, বরং এটি প্রেমের দিকে ধাবিত হচ্ছে। যদিও তাদের সম্পর্কের প্রকৃত অবস্থা জানতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।
পরীমনির এই পোস্ট এবং ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তাদের সমর্থক এবং ভক্তরা আগ্রহভরে অপেক্ষা করছেন যে, তাদের সম্পর্কের নতুন অধ্যায় কবে প্রকাশ্যে আসবে। এদিকে, ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে গুঞ্জন ও আলোচনা তুঙ্গে পৌঁছেছে, যা পরীমনির ব্যক্তিগত জীবনের প্রতি জনসাধারণের আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে।