দক্ষিণী সিনেমার অভিনেতা রামচরণের স্ত্রী উপাসনা কামিনেনীর বিতর্কিত মন্তব্যে জনমতের ঝড় উঠেছে। সম্প্রতি হায়দরাবাদের আইআইটি-তে এক সভায় উপাসনা তরুণ নারীদের নিজের ডিম্বাণু সংরক্ষণ করার পরামর্শ দেন। তিনি বলেন, এটি জীবনের সবচেয়ে বড় শান্তি, কারণ এর মাধ্যমে নারী তার বিয়ে ও সন্তান হওয়ার সময় নিজের নিয়ন্ত্রণে রাখবে।
উপাসনার মন্তব্য সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়ে, অনেকেই এটিকে তার পারিবারিক আইভিএফ ক্লিনিকের ব্যবসা সম্প্রসারণের প্রচেষ্টা হিসেবে দেখেছেন।
এ বিষয়ে উপাসনা বলেন, তিনি নিজে এই প্রক্রিয়া ব্যবহার করেছেন, তবে অন্য হাসপাতালে, এবং কেবল মেয়েদের এই সুবিধা সম্পর্কে জানাতে চেয়েছিলেন।
তিনি আরও প্রশ্ন তোলেন, “সামাজিক চাপে নয়, কেবল ভালোবেসে বিয়ে করা কি অপরাধ? সঠিক সঙ্গী না পাওয়া পর্যন্ত অপেক্ষা করা কি অপরাধ? নিজের সুবিধামতো সময়ে গর্ভধারণ করা কি ভুল? নিজের ক্যারিয়ারে মন দেওয়া কি উচিত নয় নারীদের?” উপাসনার মতে, নারী নিজের জীবন ও সিদ্ধান্তের নিয়ন্ত্রণ রাখতে পারা সবচেয়ে গুরুত্বপূর্ণ।