জিএম কাদেরের ভূমিকম্পে হতাহতদের প্রতি শোক প্রকাশ

Date: 2025-11-21
news-banner

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে ঘরবাড়ি ধসে এবং দুর্ঘটনায় হতাহতের খবর পেয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


শুক্রবার (২১ নভেম্বর) এক শোকবার্তায় তিনি জানান, এই প্রাকৃতিক দুর্যোগে এক শিশুসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরের কারখানা শ্রমিকসহ নরসিংদী ও অন্যান্য জেলায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।

জিএম কাদের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সরকারের প্রতি আহ্বান জানান, রাষ্ট্রীয়ভাবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হোক।

Leave Your Comments