সলঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি কোরবান, সাধারণ সম্পাদক এম. দুলাল, সাংগঠনিক মিজানুর

Date: 2025-11-21
news-banner

মুকুল হোসেন, সিরাজগঞ্জ: 


ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের সলঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় সলঙ্গা প্রেসক্লাব ভবনে সম্পন্ন হয়েছে।


নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগের কমিটির সভাপতি দৈনিক করতোয়া’র সলঙ্গা প্রতিনিধি কোরবান আলী পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকাল’র সলঙ্গা প্রতিনিধি এম. দুলাল উদ্দিন আহমেদ।


সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কলম সৈনিকের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান মিজান।


অন্য নির্বাচিত পদধারীরা হলো:


  • সহসভাপতি: রফিকুল ইসলাম মিয়া (দৈনিক আজকালের খবর)

  • যুগ্ম সাধারণ সম্পাদক: শরিফুল ইসলাম শওকত (দুর্জয় বাংলাদেশ), সেখ রফিকুল ইসলাম (দৈনিক সিরাজগঞ্জ বার্তা)

  • অর্থ ও দপ্তর সম্পাদক: আমিনুল ইসলাম স্বপন (বাংলাদেশ সময়)

  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: মতিন সরকার (খোলা কাগজ, চ্যানেল এস)

  • সাহিত্য ও পাঠাগার সম্পাদক: রেজাউল করিম (আমার সংবাদ)

  • কার্যনির্বাহী সদস্য: সোহেল রানা (মোহনা টিভি)

নির্বাচন শেষে সলঙ্গার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন যে নতুন কমিটি এলাকার সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave Your Comments