ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

Date: 2025-11-21
news-banner

দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পে ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) তিনি এক শোকবার্তায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি বলেন, “রাজধানী ঢাকার বিভিন্ন উঁচুতল ভবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। প্রাপ্ত তথ্যমতে এ পর্যন্ত ৬ জনের প্রাণহানি এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত।”

তারেক রহমান আরও বলেন, “আমি মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি, তিনি ভূমিকম্পে হতাহতদের পরিবারকে শোক ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করুন। সরকার পূর্বেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানো সম্ভব হতো এবং মানুষকে সুরক্ষিত রাখা যেত। বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদ মোকাবিলা করে সবসময় সামনের দিকে এগিয়ে গেছে। আজকের ভূমিকম্পেও তারা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে, এ বিশ্বাস আমার দৃঢ়।”

তিনি জানান, বিএনপি সবসময় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Leave Your Comments