সাতক্ষীরার প্রথম নারী জেলা প্রশাসক রাতে ঘরে ঘরে কম্বল বিতরণ

Date: 2025-11-21
news-banner

জনসেবা সাতক্ষীরা প্রতিনিধি: 


সাতক্ষীরায় দায়িত্ব গ্রহণের মাত্র একদিন পরই জনসেবামূলক কার্যক্রমে অংশ নিয়েছেন নবাগত জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। মঙ্গলবার (১৮ নভেম্বর) আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর রাতের গভীরে তিনি সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুকদেবপুর ও সুপারিঘাটা এলাকায় ঘরে ঘরে ঘুরে শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দেন।

স্থানীয়রা হঠাৎ রাতের বেলায় জেলা প্রশাসককে ঘরে এসে দেখে বিস্মিত ও আনন্দিত হন। কম্বল বিতরণের সময় তিনি ব্যক্তিগতভাবে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ, ভ্যানচালক ও শীতবস্ত্রবঞ্চিত বাসিন্দাদের খোঁজখবর নেন। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।

জানা যায়, ১৭ নভেম্বর রাতেই সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

নতুন জেলা প্রশাসকের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং জনগণের পাশে দাঁড়ানোর চিত্র তুলে ধরেছে।

Leave Your Comments