নারায়ণগঞ্জে ভুমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

Date: 2025-11-21
news-banner

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভূমিকম্পের সময় দেয়াল ধসে এক নবজাতক নিহত হয়। নিহত শিশু ফাতেমা (১) গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের কন্যা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ফাতেমার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের সঙ্গে ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নবজাতক ফাতেমা মারা যায়। গুরুতর আহত অবস্থায় ফাতেমার মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, "ভূমিকম্পের কারণে দেয়াল ধসে একটি শিশু নিহত হয়েছে। মা ও প্রতিবেশী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।"

স্থানীয়রা আশা করছেন, আহত মা ও প্রতিবেশী দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এই ঘটনা ভূমিকম্পজনিত নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে সচেতনতার গুরুত্ব আরও বাড়িয়েছে।

Leave Your Comments