মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ঈদ্রীস শেখ এর দল থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন।
আজ শুক্রবার (২১ নভেম্বর) মুকসুদপুরে ১৩ নং মোচনা ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ঈদ্রীস শেখ আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি মোঃ ঈদ্রীস শেখ, পিতাঃ মৃতঃ
বারেক শেখ আমি ১৩ নং মোচনা ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্বে ছিলাম, আজ হইতে আমি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবী থেকে অব্যাহতি নিয়ে পদত্যাগ করিলাম।
আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার কোন সম্পর্ক নেই ভবিষ্যতেও থাকবেনা। আমি দেশ ও জাতির কল্যানে কাজ করে যাবো।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, ঈদ্রিস শেখ জানান, তানি স্বেচ্ছায় পদত্যাগ করছেন, তার উপর কোন চাপ নেই।