জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের বন্দর থানার পুনাই নগরে একটি ভাড়াটিয়া বাসায় হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী শিপলু ও তার সহযোগীদের বিরুদ্ধে। ভুক্তভোগী ইয়াছিন মিয়া (স্ত্রী মোসাঃ ঝুমকা, ২১) বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, ২০ নভেম্বর দুপুর ২টার দিকে বিবাদীরা মাদক সেবনের চেষ্টা করতে বাসায় প্রবেশ করে। বাধা দেওয়ায় তারা গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয়। পরে বিকাল ৫টা ৪০ মিনিটে বাদী ও তার স্বামী বাসায় না থাকায় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘরের তালা ভাঙে, আসবাবপত্র ও জানালা ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করে এবং নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন, ঘটনার পর থেকে বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়ে আসছে, ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
বন্দর থানার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।