২ নং বাগবাটি ইউনিয়ন শ্রমিকদের উদ্যোগে কর্মী ও পরিচিতি সভা অনুষ্ঠিত

Date: 2025-11-21
news-banner

মুকুল হোসেন, সিরাজগঞ্জ:


সিরাজগঞ্জ সদর উপজেলার ২ নং বাগবাটি ইউনিয়ন শ্রমিকদের উদ্যোগে এক কর্মী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ইউনিয়নের বাগবাটি হাট প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। সভা শুরুতে কর্মীরা স্লোগান দেন—
“তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ”,
“শ্রমিক ঐক্য জিন্দাবাদ”।

সভায় সভাপতিত্ব করেন ২ নং বাগবাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম লাল চাঁন। প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বিশা সেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফারুক সেখ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ফরিদ উদ্দিন আক্তার লেবু, মোঃ আব্দুস ছালাম, মোঃ মাহফুজুর রহমান খান ডেভিড, শাহ আলম সরকার, মোঃ মোস্তাফিজুর রহমান মিলন মাস্টার ও আল আমিন চৌধুরী।

অনুষ্ঠান পরিচালনা করেন ২ নং বাগবাটি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মুজাম খন্দকার ও মোঃ আবু মুসা তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এম এ ওয়াহাব, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখা।

বক্তারা দলীয় নেতৃত্বকে আরও শক্তিশালী করার, শ্রমিকদের অধিকার আদায়ের, সংগঠন সম্প্রসারণের এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় ছাত্র দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও বিএনপির শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে তবারক বিতরণ করা হয়।

Leave Your Comments