গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৪৩৬ জন ভর্তি

Date: 2025-11-21
news-banner

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৪৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

বিভাগভিত্তিক ভর্তি সংখ্যা অনুযায়ী, ঢাকা মহানগরীতে ১২৯ জন, বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩১ জন এবং খুলনা বিভাগে ২২ জন ভর্তি হয়েছেন।

এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫৪ জন পুরুষ এবং ১৬৯ জন নারী। একই সময়ে দেশে ৮৩,০৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Leave Your Comments