নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

Date: 2025-11-21
news-banner

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। তিনি বলেন, নির্বাচন আনন্দ ও উৎসবমুখর করতে সবাইকে একসঙ্গে চেষ্টা করতে হবে।

শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি উল্লেখ করেন, ২১ নভেম্বরের যৌথ অভিযান স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দূর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী জনগণের পাশে থেকে অবিরাম কাজ করে যাচ্ছে। তিনি সশস্ত্র বাহিনীকে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ সকল বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক সহাবস্থানে বিশ্বাসী, তবে যেকোনো আগ্রাসী হুমকি থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত থাকবে।

Leave Your Comments