সকল তথ্য-প্রমাণ পর্যালোচনার ভিত্তিতেই শেখ হাসিনার বিচার হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরও বলেন, রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের আপিল করার সুযোগও রয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, মাত্র ২০ দিনে ১৪ শ’ র বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে যেসব তথ্য-প্রমাণ পাওয়া গেছে, তা বিবেচনা করলে পৃথিবীর যেকোনো আদালতই তাদের দোষী সাব্যস্ত করতো। রায় কার্যকরের জন্য সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন