ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

Date: 2025-11-21
news-banner

ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ঘরবাড়ি ধস ও নানাবিধ দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এসব কথা জানান।

শোকবার্তায় ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধান উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় তিনি জনগণকে ধৈর্য ও সাহস ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।

শোকবার্তায় আরও বলা হয়, এখন পর্যন্ত এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরের কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে একশর কাছাকাছি মানুষ আহত হয়েছে।  

Leave Your Comments