জেলা প্রতিনিধি :
বন্দর থানা পুলিশের পরিদর্শক মোঃ লিয়াকত আলী সকলের সহায়তা কামনা করে বলেন, চলতি মাসে ২৮ টি মাদকের মামলা করা হয়েছে।
একইসাথে চুরি, ডাকাতি,ছিনতাই প্রবন এলাকায় পুলিশি টহল বৃদ্ধির পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ লক্ষ্যে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার জন্যে সবাইকে অনুরোধ জানান তিনি।
নারায়ণগঞ্জ বন্দর উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় তিনি এ কথ বলেন।
বন্দরবাসীর নিরাপত্তা নিশ্চিত, মাদক,বাল্যবিবাহ সহ সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে জনস্বার্থে নানা পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।