মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ দ্বিতীয় দিনের শেষে ৩৭৮ রানে এগিয়ে। মুশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭৬ রানের সংগ্রহ করেছে টাইগাররা।
আইরিশরা জবাবে ৫ উইকেটে ৯৮ রান তুলেছে। বাংলাদেশি বোলারদের মধ্যে হাসান মুরাদ ২টি, খালেদ, তাইজুল ও মিরাজ ১টি করে উইকেট নেন।
মুশফিকুর রহিম তার ১০০তম টেস্টে ১০৬ রান করেছেন। একই ইনিংসে বাংলাদেশের ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ উইকেটে ১০০ রানের জুটি গড়ে ইতিহাস গড়েছে টাইগাররা।
আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে মুশফিক-মুমিনুল, মুশফিক-লিটন ও লিটন-মিরাজের জুটিতে যথাক্রমে ১০৭, ১০৮ ও ১২৩ রান আসে।
দিনশেষে লরকান টাকার ও স্টেফেন ডোহনি অপরাজিত থাকেন।