তিন দিনের সফরে শনিবার (২২ নভেম্বর) ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। এই সফরে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
সফরের প্রথম দিন ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় আলোচনা হবে।
ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বিষয়ে ঢাকা ও থিম্পু একমত হলেও দিল্লির অনাপত্তি এখনও মেলেনি। সফরে জলবিদ্যুৎ ইস্যু নিয়েও আলোচনা হবে। এছাড়া বাংলাদেশিদের জন্য ট্রাভেল ট্যাক্স অপরিবর্তিত রাখা বা সম্ভব হলে কমানোর প্রস্তাবও দেওয়া হবে।
সফরের সমাপ্তি হবে ২৪ নভেম্বর, তখন প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন