সাকিব আল হাসানকে ২৬ নভেম্বর দুদকে তলব

Date: 2025-11-20
news-banner

শেয়ার বাজারে কারসাজি মামলায় বিদেশে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে আগামী ২৬ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তলব করেছে। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে তাকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

দুদকের মহাপরিচালকের বরাত দিয়ে বলা হয়েছে, মো. আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতি করেছেন এবং সেই অর্থ বিভিন্ন খাতে স্থানান্তর করেছেন। এই ঘটনায় সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ জুন শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া ক্ষমতার পটপরিবর্তনের পর সাকিবকে নিয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয় এবং চেক ডিজঅনার মামলায় চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

দুদক একইসঙ্গে অন্যান্য মামলাসহ শফিক আহমেদ সিদ্দিক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালার সম্পদের তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে।

Leave Your Comments