বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাহিনীর অবদান আন্তর্জাতিক সম্পর্ককে শক্তিশালী করেছে এবং প্রাকৃতিক দূর্যোগ ও দুর্যোগের সময় তাদের ভূমিকা জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
আগামীকাল ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেইজে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। বার্তায় তিনি ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হওয়ার ইতিহাস স্মরণ করেন। তিনি সাহসিকতা, শৃঙ্খলা ও সংকল্পবদ্ধ বাহিনীকে জাতির গর্ব হিসেবে উল্লেখ করেন।
তারেক রহমান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বীরশ্রেষ্ঠদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি দেশের সশস্ত্র বাহিনীর উন্নতি, অগ্রগতি এবং ভবিষ্যত সাফল্য কামনা করেছেন।