নারায়ণগঞ্জে কালীপূজায় উপস্থিত হয়ে কুশল বিনিময় করলেন সমাজসেবিকা নার্গিস মাকসুদ

Date: 2025-11-20
news-banner

নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়নের মিরকুন্ডিতে শ্রী শ্রী পরেশ মহাত্মা আশ্রম মন্দিরে মহামায়া আশ্রমের উদ্যোগে আয়োজিত বার্ষিক কালীপূজায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিণী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ।


বুধবার (১৯ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে তিনি সনাতন ধর্মাবলম্বী সকল স্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।


এসময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave Your Comments