মুকসুদপুর প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মুকসুদপুর উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মুকসুদপুরের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জুবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, সহ-সভাপতি রইচ মিয়া, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মনির।
এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভা ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দিপু, সহ-সম্পাদক তানভীর ইসলাম তুহিন, সহ-সম্পাদক তামিম হোসেনসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।