প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫
সময়: ০১:৩৯ পিএম
শহীদ মিনারে আউটসোর্সিং কর্মচারীদের সমাবেশ
আউটসোর্সিং নীতিমালা-২০২৫ সংশোধন করে ঠিকাদার ব্যতীত প্রতিষ্ঠানগুলিতে নিয়োগ ও কর্মকর্তাদের চাকরি নিশ্চয়তাসহ ৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে ‘বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ’।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে আন্দোলনরতরা জড়ো হন।
তারা অভিযোগ করেছেন, ঠিকাদারের মাধ্যমে নিয়োগের কারণে বেতন না পাওয়া, কর্মী ছাটাই, পদোন্নতি না হওয়াসহ নানাবিধ সমস্যা চলছে। দীর্ঘ আন্দোলনের পরও সরকারের দেওয়া আশ্বাস বাস্তবায়ন হয়নি।
বক্তারা জানান, কোনো আশ্বাসেই আন্দোলন ছেড়ে বাড়ি ফিরবেন না। দাবি আদায় না হলে সারাদেশের সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে রাজপথে অবস্থানের ঘোষণা দেয়া হয়েছে।