বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি বলেন, এই রায় দীর্ঘদিনের বিএনপির আন্দোলনের ফলাফল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ফ্রি মেডিকেল সেবা ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প’ অনুষ্ঠানের পর আমীর খসরু এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার না থাকায় মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।
আমীর খসরু বলেন, ধানের শীষ বঞ্চিতদের এনসিপিতে মনোনয়ন দেয়ার ঘটনা বিএনপির ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে না।