২ বার বেঁচেও ফিফটির দেখা পেলেন না মিরাজ, আউট ৪৭ রানে

Date: 2025-11-20
news-banner

মিরপুর টেস্টে মুশফিকুর রহিমের বিদায়ের পর উইকেটে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। দারুণ ব্যাটিং করতে করতে ফিফটির দিকে এগিয়ে যাচ্ছিলেন। দুইবার আউট হওয়ার ভয়ে বেঁচেও ফিরেছেন মিরাজ, কিন্তু শেষ পর্যন্ত ফিফটির দেখা পাননি। তিনি আউট হয়েছেন তার ইনিংসের ৪৭ রানে।

সপ্তম ব্যাটার হিসেবে উইকেটে নামা মিরাজ শুরু থেকেই দারুণ সঙ্গ দিয়েছেন লিটন দাসকে। এই ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৩টি চারা ও ১টি ছক্কা

ইনিংসের প্রথমবার, ম্যাথিউ হামফ্রেসের বল তার প্যাডে লাগলে আয়ারল্যান্ডের বোলার এলবিডব্লিউর আবেদন করেন। তবে লিটন রিভিউ নেন এবং রিপ্লেতে দেখা যায়, বলটি লেগ স্টাম্প মিস করছিল।

এর দুই বল পর, গ্যাভিন হোয়িকে আক্রমণ করতে গিয়ে আকাশে তুলে দিয়েছিলেন। হ্যারি টেক্টর ক্যাচ নিতে ব্যর্থ হওয়ায় মিরাজ দ্বিতীয়বারও বেঁচে ফিরেন

কিন্তু এক বল পর ভাগ্য সঙ্গ দেয়নি; হোয়িকে তুলে মারতে গিয়ে পয়েন্টে কারমাইকেলের হাতে ক্যাচ দেন মিরাজ। এভাবে তার ইনিংস শেষ হয় ৪৭ রানে।

Leave Your Comments