রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল: যান চলাচল বন্ধ, পর্যটক আটকা

Date: 2025-11-20
news-banner

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ কোটায় বৈষম্যের প্রতিবাদে কয়েকটি সংগঠন ৩৬ ঘণ্টার হরতাল পালন করছে। এতে জেলার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে এবং পর্যটকরা আটকা পড়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এর আগে, কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ বুধবার এই কর্মসূচি ঘোষণা করেন।

হরতাল সমর্থকরা শহরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এর ফলে দূরপাল্লার বাস, সিএনজি অটোরিকশা ও নৌযান চলাচল বন্ধ থাকে। শহরের বেশিরভাগ দোকানপাটও বন্ধ থাকে।

উল্লেখ্য, গত শুক্রবার জেলা পরিষদের অধীনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে। এই পরীক্ষা ঘিরে নানা অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনকারীরা কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন

Leave Your Comments