বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারেও দাম বেড়ে ২ হাজার ৬১২ টাকা

Date: 2025-11-20
news-banner

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারে। বুধবার (১৯ নভেম্বর) ২ হাজার ৬১২ টাকা বৃদ্ধি করে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)


বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম নিম্নরূপ:


  • ২২ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা

  • ২১ ক্যারেট: ২ লাখ ৩ টাকা

  • ১৮ ক্যারেট: ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা


বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাটবাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

Leave Your Comments