সিরিয়ায় প্রবেশ করে সেনাদের সাথে সাক্ষাৎ করলেন ইসরায়েলের নেতানিয়াহু

Date: 2025-11-20
news-banner

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি আশপাশের এলাকা পরিদর্শন করেন। বুধবার (১৯ নভেম্বর) 'জেরুজালেম পোস্ট' এই ঘটনা প্রতিবেদনে প্রকাশ করে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় একটি ভিডিওও প্রকাশ করেছে। 


ভিডিওতে দেখা যায়, নেতানিয়াহু একটি সামরিক আকাশযান থেকে দক্ষিণ সিরিয়ার দখলকৃত অঞ্চলে অবতরণ করেন। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ অন্যান্য সামরিক কর্মকর্তা। সেনাদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের প্রশংসা করার দৃশ্য ভিডিওতে ধরা পড়েছে।


এই ঘটনা আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে। সিরিয়া ও জাতিসংঘ নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে।


উল্লেখ্য, গত বছর স্বৈরশাসক বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর থেকে ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলের গোলান মালভূমির বাফার জোনে সেনা মোতায়েন করে রেখেছে।

Leave Your Comments