নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। বুধবার (১৯ নভেম্বর) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজের পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প। খবর দিয়েছে ‘দ্য গার্ডিয়ান’।
ট্রাম্প জানিয়েছেন, বৈঠক শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউজের ওভাল অফিসে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, মামদানিই এই বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন।
মামদানি ও ট্রাম্প পরস্পরের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। অতীতে ট্রাম্প সামাজিক মাধ্যমে নিউইয়র্কের এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মেয়রকে কমিউনিস্ট আখ্যা দিয়েছেন। এমনকি নির্বাচনের সময় মামদানিকে ভোট না দেওয়ার প্রচারণা চালিয়েছিলেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ৫০ শতাংশ ভোটে বিজয়ী হন মামদানি। আগামী ১ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করবেন।