ব্রিটিশ জলসীমার কাছে রাশিয়ার গুপ্তচর জাহাজ, নজরদারির অভিযোগ

Date: 2025-11-20
news-banner

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি অভিযোগ করেছেন, ব্রিটিশ জলসীমার একদম কাছে রাশিয়ার একটি গুপ্তচর জাহাজ অবস্থান করছে, যা থেকে রয়্যাল এয়ার ফোর্সের পাইলটদের ওপর নজরদারি করা হচ্ছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ‘দ্য গার্ডিয়ান’ এ প্রতিবেদনে জানায়, নৌযানটির নাম ইয়ানতার। গত কয়েকদিন ধরে এটি উত্তর স্কটল্যান্ডের কাছে যুক্তরাজ্যের জলসীমার নিকট অবস্থান করছে। অভিযোগ উঠেছে, নৌযানটি পাইলটদের দিকে লেজার নিক্ষেপ করেছে। অভিযুক্ত জাহাজটির ছবি প্রকাশ করেছে যুক্তরাজ্য।

অন্যদিকে, ব্রিটিশ সামরিক কর্তৃপক্ষ জলসীমায় প্রবেশ করলে জাহাজটিকে প্রতিহত করার হুমকি দিয়েছে এবং দিক পরিবর্তনের নির্দেশ প্রদান করেছে।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতেও ইয়ানতার যুক্তরাজ্যের জলসীমার কাছে দেখা গেছে। জাহাজটি তথ্য সংগ্রহ, নজরদারি এবং সমুদ্রের তলদেশে অবস্থিত সাবমেরিন ক্যাবলের মানচিত্র তৈরির জন্য ব্যবহার করা হয়।

Leave Your Comments